Monday, June 8, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর

পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর ও নতুন বীমা কর্মীদের প্রশিক্ষন কর্মশালা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ সিরাজুল হায়দার এনডিসি, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের ও মোঃ হাবিবুর রহমান, ডিএমডি বৃন্দ, প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পূর্ববর্তী নিবন্ধশরীয়তপুরে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধ২০২৪ সালে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের ব্যাটারি বাজারে ছাড়বে ওয়ালটন