Thursday, July 23, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা শরীয়তপুরে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

শরীয়তপুরে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) স্মার্ট ব্যাংকিং নিয়ে শরীয়তপুর জেলার সখিপুরে রূপালী ব্যাংক পিএলসি’র ২৪তম উপশাখা হিসেবে মোল্লা বাজার উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি সংযুক্ত থেকে উপ-শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়্যালি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। এছাড়াও এতে সংযুক্ত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপকগণ।

এ সময় ঢাকা উত্তর বিভাগের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চরকুমারী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা, গোপালগঞ্জের জোনাল ম্যানেজার ও ডিজিএম এনএম আলী ইমাম ও স্থানীয় বাজার কমিটির সভাপতিসহ এলাকার ব্যবসায়ী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্যমেলায় বিক্রি ৪০০ কোটি টাকার, রপ্তানি আদেশ ৩৯১ কোটির
পরবর্তী নিবন্ধপপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর চেক হস্তান্তর