Friday, July 24, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা জেনিথ ইসলামী লাইফের মাসিক উন্নয়ন সভা

জেনিথ ইসলামী লাইফের মাসিক উন্নয়ন সভা

সংবাদ বিজ্ঞপ্তি: রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মডেল সার্ভিস সেন্টারে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভগের এসভিপি ও ইনচার্জ মো. নিজাম উদ্দিন। সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি মো. সাইফুল ইসলাম। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধছয়দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে মূলধন বেড়েছে ৫ হাজার ২৬৫ কোটি টাকা