Saturday, September 19, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার এস আলম কোল্ডের শেয়ারদর বেড়েছে ৩২ শতাংশ

এস আলম কোল্ডের শেয়ারদর বেড়েছে ৩২ শতাংশ

নিউজ ডেস্ক:
বিদায়ী সপ্তাহে (০৯ মার্চ-১৩ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬ টাকা ৫০ পয়সা বা ৩২ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ২১ দশমিক ৯৭ শতাংশ। আর ২১ দশমিক ৬১ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকস, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড, গোল্ডেন হারভেস্ট এগ্রো, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার মিলস এবং হাক্কানি পাল্প।

পূর্ববর্তী নিবন্ধসাপ্তাহিক দরপতনের শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ
পরবর্তী নিবন্ধভোরে গ্রেপ্তার, বিকেলে জামিন বিএসইসি পরিচালকের