Wednesday, June 10, 2026
প্রচ্ছদ বিনোদন স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

স্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিয়মিতই তিনি তাঁর অভিনয়, ব্যক্তি জীবন ও নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন অনুরাগীদের সাথে। এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা যাচ্ছে একটি সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার ড্রেসে। সাথে আছে মানানসই গহনা ও মেকআপ। মেহজাবীনের এই নতুন লুক নেটিজেনদের মুগ্ধ করেছে।

অনেকে মন্তব্য করেছেন তার এই নতুন রূপ দেখে। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন। এক কথায় বলতে গেলে, আপনি আভিজাত্যের এক অনন্য উদাহরণ।’ আরেকজন বলেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’

এদিকে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।

২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধকখনো হাল ছাড়িনি : মিম
পরবর্তী নিবন্ধবিশ্বরেকর্ড গড়ে জিতল পাঞ্জাব কিংস