Wednesday, May 20, 2026
প্রচ্ছদ বাংলাদেশ বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি

খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট চুলকাঠি এলাকায় ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল ১০টায় মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মো. জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি লকপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অপর দুই যাত্রীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে খুলনা-মংলা মহাসড়ক দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পূর্ববর্তী নিবন্ধখুমেক হাসপাতালে আগুন: স্থানান্তরের সময় আইসিইউ রোগীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় দেখা হবে না: নবনিযুক্ত ডিএমপি কমিশনার