উৎপাদনে ফিরলো ইস্টার্ন রিফাইনারি

নিজস্ব প্রতিবেদক

ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের তীব্র সংকটে তিন সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারকেন্দ্র ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মূল প্ল্যান্ট ফের চালু ফিরেছে।

শুক্রবার (৮ মে) সকাল ৮টায় শোধনাগারটিতে পূর্ণদমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ৮টায় আমাদের প্ল্যান্ট চালু হয়েছে। তবে প্রসেস হতে কয়েক ঘণ্টা সময় লাগে। এরপর উৎপাদন শুরু হবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার শোধনাগারকেন্দ্রটি চালু করতে সৌদি আরব থেকে আসা এক লাখ টন ক্রুড অয়েল ট্যাংকে পৌঁছে। তখনই জানানো হয়েছিল, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে প্ল্যান্টটি চালু হবে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদক মুক্তি
পরবর্তী নিবন্ধসবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০