Thursday, May 21, 2026
প্রচ্ছদ বিশ্ববাণিজ্য হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়া নেই: ট্রাম্প

হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়া নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক এবং তার মতে ‘এটি এখনই খুলে দেওয়া উচিত’। খবর বিবিসির।

বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।

ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো চুক্তিতে পৌঁছাতে তার ‘কোনো তাড়া নেই’।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছু চায় কি না।

তিনি বলেন, এখন ইরানে অনেক ক্ষোভ রয়েছে, কারণ মানুষ খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছে। সেখানে এমন অস্থিরতা চলছে যা আমরা আগে কখনো দেখিনি। দেখা যাক এরপর কী হয়।

পূর্ববর্তী নিবন্ধদাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা
পরবর্তী নিবন্ধবগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা