Sunday, July 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা অগ্রণী ব্যাংকের ১০ দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু

অগ্রণী ব্যাংকের ১০ দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (১৯ জুলাই) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।

এবিটিআই-এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান কার্যালয়, সার্কেল, অঞ্চল ও বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়