Sunday, July 19, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা।

সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়াও ব্যাংকের পরিচালকদের মধ্যে বক্তব্য দেন এ এইচ এম মঈন উদ্দীন।

সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরিক্ষীত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। আলোচ্যসূচি অনুযায়ী উপস্থাপিত সকল প্রস্তাব শেয়ারহোল্ডারগণের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এসময় ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, এ বি এম শওকত ইকবাল শাহীন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ সভায় অংশ নেন। ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও ভার্চ্যুয়ালি অংশগ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধউৎসে কর কর্তন তদারকিতে দেশজুড়ে বিশেষ অভিযান
পরবর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংকের ১০ দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু