Thursday, August 6, 2026
প্রচ্ছদ Uncategorized আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নির্বাহী কমিটির ৭৩০তম সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নির্বাহী কমিটির ৭৩০তম সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৭৩০তম সভা বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের নির্বাহী কমিটির অনুমোদন ক্ষমতার আওতায় ব্যাংকের বিনিয়োগ প্রস্তাবনাসমূহ পর্যালোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নির্বাহী কমিটির সদস্য হাফেজ আলহাজ্ব মোঃ এনায়াত উল্লা, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত