Wednesday, September 2, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার শেয়ারবাজারে সূচকের উত্থান অব্যাহত ডিএসইর লেনদেন ৭৩১ কোটি টাকা

শেয়ারবাজারে সূচকের উত্থান অব্যাহত ডিএসইর লেনদেন ৭৩১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৬০ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৫ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৫ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন ডিএসইতে মোট ৭৩১ কোটি ৭ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২৫ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ২৬৮টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৭ বার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৯২টির এবং ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ফলে দিনের লেনদেনে সূচকের পাশাপাশি বাজারের সার্বিক অংশগ্রহণেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধভর্তুকি মূল্যে বিক্রি করতে ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার
পরবর্তী নিবন্ধরাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল