
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৭ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।আজ ডিএসইতে ৫৯৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৭ কোটি ২৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০ টি কোম্পানির, বিপরীতে ৫০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


