Monday, October 5, 2026
প্রচ্ছদ বাংলাদেশ এক লাফে বাড়লো ২৫২ টাকা এলপিজির দাম

এক লাফে বাড়লো ২৫২ টাকা এলপিজির দাম

এক লাফে বাড়লো ২৫২ টাকা, ১২ কেজি এলপিজির দাম কত?

ভোক্তাপর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে আদেশ জারি করেছে।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজির দাম ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা, ২০ কেজির দাম ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির দাম ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ব্যাংক সিকিউরিটিজের নতুন এমডি ও সিইও আহসানুর রহমান