Thursday, September 10, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার আইএফআইসি ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

আইএফআইসি ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

বুধবার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’ ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: বিএসইসি কমিশনার
পরবর্তী নিবন্ধআর্থিক প্রতিষ্ঠানগুলোকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ