Wednesday, September 9, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার ইস্টার্ণ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৯ শতাংশ

ইস্টার্ণ ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৯ শতাংশ

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ।

সোমবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৮ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ০৬ পয়সা, যা আগের বছর একই সময়ে মাইনাস ০৫ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫০ টাকা ৫২ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধলেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
পরবর্তী নিবন্ধফের আস্থাহীনতায় শেয়ার বাজার