Saturday, July 25, 2026
প্রচ্ছদ ব্যবসা বানিজ্য মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের আয় কমেছে ৬.৬৬ শতাংশ

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের আয় কমেছে ৬.৬৬ শতাংশ

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ।

মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় করেছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০ পয়সা ছিল।

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৯ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধঅতিরিক্ত সচিব নাহিদ হোসেনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
পরবর্তী নিবন্ধফের বাড়লো স্বর্ণের দাম