Thursday, September 10, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার যমুনা ব্যাংকের আয় বেড়েছে ১০ শতাংশ

যমুনা ব্যাংকের আয় বেড়েছে ১০ শতাংশ

নিউজ ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসি ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ১০ শতাংশ বেড়েছে।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা ৯ দমমিক ৬৭ শতাংশ।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ৩৫ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরে ছিলো ২৮ টাকা ৮৭ পয়সা।

গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৪৮ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধবিজিআইসির আয় বেড়েছে ৪.৬৮ শতাংশ
পরবর্তী নিবন্ধডলারের দাম হবে বাজারভিত্তিক: গভর্নর