চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ডিজিটাল সেবার সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ‘বিজনেস ডেভেলপমেন্ট ও নন-পারফর্মিং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর কোড বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।

শনিবার (৯ মে) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঞা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী।

কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরাফত উল্লাহ, মোঃ ছালামত উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম ফয়সাল কবির, মোঃ সোলাইমান আল-রাজি, ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহাদাত হোসেন, এএইচ এম মোনেম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে চট্টগ্রাম অঞ্চলের ৪৩টি শাখার শাখা ব্যবস্থাপকসহ মোট ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত