Thursday, July 23, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৭.৪০ শতাংশ

পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৭.৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৭.৪০ শতাংশ।

বুধবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৪ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৪ টাকা বা ৭.৪০ শতাংশ।

গত ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০.৬৬ টাকা।

পূর্ববর্তী নিবন্ধইউসিবি তাকওয়াহ গ্রোথ ফান্ডের প্রথম শরিয়াহ তদারকি পর্ষদ সভা
পরবর্তী নিবন্ধকাল থেকে নতুন টাকা পাওয়া যাবে ব্যাংকের ৩৮ শাখায়