Friday, July 24, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার বেঙ্গল উইন্ডসরের লভ্যাংশ ঘোষণা

বেঙ্গল উইন্ডসরের লভ্যাংশ ঘোষণা

নিউজ ডেস্ক:
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক পিএলসি। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শুধু সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৯৩ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ নভেম্বর।

পূর্ববর্তী নিবন্ধচলতি অর্থবছরে ১ বিলিয়ন ডলার বিক্রি
পরবর্তী নিবন্ধট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা