
হজ্ব ফাইন্যান্স কোম্পানী পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ সভা সোমবার (১১ মে) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালক জনাব মো: সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, প্রধান নির্বাহী জনাব মো: শফিকুর রহমান এবং কোম্পানী সেক্রেটারি জনাব মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


