
পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখা প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্যবসায়িক সম্মেলন।
বৃহস্পতিবার (১১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে বিশেষ সাফল্যের জন্য ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক দেওয়া হয়েছে।


