Sunday, November 15, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা রাজশাহীতে সোনালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সোনালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রাজশাহী ও বগুড়ার যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

জিএম অফিস রাজশাহী ও বগুড়ার আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজারদের অংশগ্রহণে শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান।

জিএম অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জামান মোল্লা, মো. সাফায়েত হোসেন পাটওয়ারী ও জিএম অফিস বগুড়ার ডেপুটি জেনারেল ম্যানেজার মোছা. রোকশানা আকতার জাহান।

পূর্ববর্তী নিবন্ধশীতকালীন সবজির দাম কমেছে
পরবর্তী নিবন্ধসবজির মতো হাত বদল হতে হতে এলপিজির দাম বেড়ে যায়: জ্বালানিমন্ত্রী