
প্রেস বিজ্ঞপ্তি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক।
অন্যান্যদের মধ্যে কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানি সচিব অলি কামাল, এফসিএস এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
২৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ ও ৫% স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদিত হয়।


