Thursday, July 30, 2026
প্রচ্ছদ শেয়ারবাজার ডিএসই এর নবনিযুক্ত এমডির সঙ্গে ডিবিএর সাক্ষাৎ

ডিএসই এর নবনিযুক্ত এমডির সঙ্গে ডিবিএর সাক্ষাৎ

নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত এমডি ড. এটিএম তারিকুজ্জামানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছে পুঁজিবাজার স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

রোববার (১৭ সেপ্টেম্বর) ডিবিএ পরিচালনা পর্ষদের প্রতিনিধি প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিওর নেতৃতে ডিএসইর নবনিযুক্ত এমডি ড. এটিএম তারিকুজ্জামানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে।

ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৌজন্যে সাক্ষাতকালে ডিবিএ প্রতিনিধি দল এসোসিয়েশনের পক্ষ থেকে নবিনিযুক্ত এমডিকে ফুল দ্বারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে ডিবিএর প্রতিনিধিরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারিকুজ্জামানকে অবহিত করেন এবং স্টক ব্রোকারদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের জন্য তার সহযোগিতা কামনা করেন। তারিকুজ্জামান ডিবিএ প্রতিনিধিদের কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ, পরিচালক দস্তগীর মো. আদিল, মাসুদুল হক, মো. মফিজুদ্দিন, দিল আফরোজা কামাল, ড. ওসমান গনী চৌধুরী, মোহাম্মদ আহসান উল্লাহ। এছাড়া ডিএসইএর পক্ষ থেকে সিএফও এ.জি.এম সাত্বিক আহমেদ শাহ ও সিনিয়র জিএম ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস বৈঠকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মিডল্যান্ড ব্যাংক
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি সভা