Thursday, October 1, 2026
প্রচ্ছদ বাংলাদেশ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। সম্প্রতি নির্ধারণ করা জ্বালানি তেলের দাম আগামী মাসে অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়।

ফলে অক্টোবর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা‌ এবং কেরোসিন ১৫৫ টাকা বহাল থাকবে।বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। যা পরের দিন ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।বিপিসির লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে তখন জানিয়েছিল জ্বালানি বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ৫০০ মিলিয়ন ডলারের বেশি সরাসরি বিনিয়োগ আনার সম্ভাবনা