Sunday, September 6, 2026
প্রচ্ছদ ব্যাংক-বীমা মিডল্যান্ড ব্যাংক ও পপুলার মেডিকেলের সমঝোতা স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক ও পপুলার মেডিকেলের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক এর মানব সম্পদ বিভাগের প্রধান মো. জুবায়েদ উর রহমান এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) অচিন্ত কুমার নাগ।
উক্ত সমঝোতা স্মারকের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল নির্বাহী ও কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা, ব্যাংকের সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা এবং থার্ডপার্টি সাপোর্ট স্টাফগন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজিকাল পরীক্ষা এবং সমস্ত ইমেজিং পরিষেবাগুলোতে আউটডোর এবং ইনডোর পেশেন্ট হিসাবে বিশেষ ডিস্কাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে রুম ভাড়ায় বিশেষ ছাড়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোভিড ১৯ স্পেশাল প্যাকেজ সুবিধাও উপভোগ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এর কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরিফ, হেড অব আইসিসিডি মোহাম্মদ সাইজুদ্দিন আহম্মদ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. আব্দুর রাজ্জাকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের পর বাণিজ্যিক ব্যাংকে চাকরি উচিত নয়: বিদায়ী মুখপাত্র